২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বজ্রপাতে নারীর মৃত্যু

সকালে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 04:25 PM

Updated : 31 Jul 2022, 04:25 PM

কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলার বেলগাছা ইউনিয়নে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মিনারা বেগম (৪৫) ওই ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী।

বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া বলেন, “সকালে বৃষ্টির মধ্যে কাজের খোঁজে মিনারা বাড়ি থেকে বের হয়। হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে বাড়ির পাশে একটি খোলা মাঠে গাছের নিচে আশ্রয় নেন তিনি।

“এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”