২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলা কেটে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

অস্ত্রোপচারের পর পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী

গলা কেটে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 09:56 PM

Updated : 16 Aug 2022, 09:56 PM

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অপরাজিতা হলের বাথরুমে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন জানান।

ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ছাত্র বিষয়ক পরিচালক বলেন, ওই ছাত্রী হঠাৎ করেই বটি নিয়ে বাথরুমে প্রবেশ করে দরজা আটকে দেন। পরে নিজেই বটি দিয়ে গলায় আঘাত করেন। বিষয়টি বুঝতে পেরে সহপাঠীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

“দুপুরেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে এখন পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।”

সহপাঠীদের বরাত দিয়ে অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, “পারিবারিক কিছু বিষয় নিয়ে কয়েকদিন ধরে ওই শিক্ষার্থী মানসিক যন্ত্রণায় ছিলেন।”

খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ওসি মো. ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাটি শুনে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও গিয়েছিলেন। কিন্তু সেসময় সংশ্লিষ্ট চিকিৎসক অপারেশন রুমে ব্যস্ত থাকায় এ ব্যাপারে কিছু জানতে পারেননি।

এ ব্যাপারে চেষ্টা করেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট কারো সঙ্গে কথা বলা যায়নি।