২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অগ্নিকাণ্ডে পুড়েছে ১৬ দোকান

অগ্নিকাণ্ডের পর এলাকাবাসী নিয়ন্ত্রণের চেষ্টা করলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে নিয়ন্ত্রণে আনে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 02:12 PM

Updated : 09 Oct 2022, 02:18 PM

জেলার সদর উপজেলার ছাতনী ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান পুড়ে গেছে।

শনিবার রাতে ১২টার দিকে লাগা এ আগুনে দোকান ব্যবসায়ীদের ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো.আরিফুজ্জামান বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ১টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“ততক্ষণে প্রায় ১৬ টি দোকান পুড়ে যায় এবং ৬৫ থেকে ৭০ লাখ টাকার মালামাল উদ্বার করা হয়। এ ঘটনায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী নিয়ন্ত্রণের চেষ্টা করলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। পরে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।