১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩

চিকিৎসাধীন অন্য দুই শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইলের শারমিন স্টিল লিমিটেডের কারখানা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 06:39 PM

Updated : 17 Oct 2023, 06:39 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারমিন স্টিল লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

ঘটনার তিনদিন পর মঙ্গলবার বিকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।

নিহত শরীফুল ইসলাম (২৬) ও সাইফুল ইসলামের (৩০) শরীরের যথাক্রমে ৬০ শতাংশ ও ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান এই চিকিৎসক।

এর আগে সোমবার বিকালে প্রায় শতভাগ দগ্ধ মোজাম্মেল হক (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসাধীন অন্য দুই শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার ভোরে গোদনাইলের একটি স্টিল লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে; এতে পাঁচ শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে মোজাম্মেল হকের শরীরের প্রায় শতভাগ, সাইফুল ইসলামের ৬০ শতাংশ, শরিফুল ইসলামের ৫৭ শতাংশ, মো. জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবাল হোসেনের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।

আরও পড়ুন:

পুরানো খবর:

নারায়ণগঞ্জের স্টিল মিলে ‘গ্যাস পাইপে বিস্ফোরণে’ ৫ শ্রমিক দগ্ধ

পুরানো খবর:

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: দগ্ধ এক শ্রমিকের মৃত্যু