১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ: দগ্ধ এক শ্রমিকের মৃত্যু

দগ্ধ আরও চার শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 11:00 PM

Updated : 16 Oct 2023, 11:00 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পৌর এলাকায় শারমিন স্টিল লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিক মারা গেছেন।

ঘটনার দুইদিন পর সোমবার বিকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান।

নিহত মোজাম্মেল হকের (৩০) শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শনিবার ভোরে গোদনাইলের স্টিল লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে মোজাম্মেল হকের শরীরের প্রায় শতভাগ, সাইফুল ইসলামের ৬০ শতাংশ, শরিফুল ইসলামের ৫৭ শতাংশ, মো. জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবাল হোসেনের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।

আরও পড়ুন:

পুরানো খবর:

নারায়ণগঞ্জের স্টিল মিলে ‘গ্যাস পাইপে বিস্ফোরণে’ ৫ শ্রমিক দগ্ধ