২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মনোনয়ন বাতিল হওয়া কামাল জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী

তিনি মাদারীপুর-১ আসন থেকে লড়বেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

ধানের শীষের মনোনয়ন বাতিল হওয়া মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল জামান মোল্লা (নুরুদ্দিন মোল্লা) স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

৩ নভেম্বর বিএনপি সারাদেশে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লাকে প্রার্থী করা হলেও ৪ নভেম্বর সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়।

পরে দলীয় মনোয়ন ফিরে পেতে তার সমর্থক নেতাকর্মী ও অনুসারীরা শিবচর উপজেলায় দীর্ঘদিন বিক্ষোভ ও সমাবেশ করে।

৪ ডিসেম্বর এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী।

এ ছাড়া এই আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু) স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর কামাল জামান মোল্লা বলেন, “আমাকে দল মনোয়ন দিয়েছিল। কিন্তু পরে দল মনোনয়ন তুলে নিলেও শিবচরের সব নেতাকর্মী ও জনগণ আমার সঙ্গে রয়েছেন। আমি আশাবাদী, যদি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রশাসন নিশ্চিত করে তাহলে আমাকে শিবচরবাসী মনোনীত করবে।”

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান জানিয়েছেন, এই আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।