২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রীর মৃত্যু

নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি জানান।

কিশোরগঞ্জে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীতে এ ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান। 

নিহতরা হল- ওই গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা (১০) এবং ইকলাস হোসেনের মেয়ে মায়মুনা (৯)। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং মায়মুনা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়, দুপুরে খেলাধুলার পর পরিবারের অজান্তে দুই শিশু নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে বিকাল ৩টার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। 

ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।