Published : 19 Dec 2025, 05:19 PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শুক্রবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বলেন, স্থগিত করা পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। ২০২৪ সালের এলএলবি প্রথম পর্বের অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।