২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশ

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে নৌ-পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 02:49 PM

Updated : 20 Dec 2022, 02:58 PM

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ছয় নম্বর ফেরি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো. সিরাজুল কবির জানান।

নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি সিরাজুল বলেন, স্থানীয়রা পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে নৌ পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।