২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মহাসড়কে তিন বাসে অগ্নিসংযোগ

পুলিশ জানায়, কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 02:06 PM

Updated : 30 Nov 2023, 02:05 PM

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসগুলোর বেশিরভাগ অংশ পুড়ে গেছে। 

বৃহস্পতিবার সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, বুধবার রাত তিনটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোটবাড়ি এলাকার আইরিশ হিল হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহনের তিনটি বাস ওই এলাকায় দাঁড়িয়ে ছিল। মধ্যরাতে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে বাস তিনটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এতে বাসগুলোর বেশিরভাগ অংশ পুড়ে গেছে।” 

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে; এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।