২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ ঘণ্টা ট্রেন আট‌কে রে‌খে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ

“বি‌ক্ষোভকারীদের দা‌বি উদ্ধর্তন কর্তৃপক্ষ‌কে জানা‌নোর আশ্বা‌সে বেলা ১২টায় ট্রেন দু‌টি ছে‌ড়ে দেয়।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2024, 09:44 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

এ সময় এক ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস ও মুধুমতি এক্সপ্রেস ট্রেন দুটি আটকে রাখা হয়। পরে রেলের কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা ট্রেন দুটি ছেড়ে দেয় বলে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান।

রোববার বেলা ১১টা থেকে রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের ব‌্যানা‌রে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশ‌নে ঘন্টা ব‌্যা‌পী এ বি‌ক্ষোভ মিছিল হয়।

স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত ব‌লেন, “ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশ‌নে বেলা ১১টায় পৌঁছায়। এর কিছু সময় আ‌গে রাজশাহী থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগা‌মী মধুম‌তি এক্স‌প্রেস ট্রেন‌টিও রাজবাড়ী স্টেশ‌নে পৌছায়।

“সে সময় বি‌ক্ষোভকারীরা ট্রেন‌ দু‌টি আট‌কে রে‌খে বি‌ক্ষোভ ক‌রেন। প‌রে তা‌দের দা‌বি উদ্ধর্তন কর্তৃপক্ষ‌কে জানা‌নোর আশ্বা‌সে এক ঘণ্টা পর বেলা ১২টায় ট্রেন দু‌টি ছে‌ড়ে দেয়।”

রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আ‌রিফুল ইসলাম রোমান বলেন, বি‌ভিন্ন মাধ‌্যমে তারা আমরা জান‌তে পা‌রি কু‌ষ্টিয়া, রাজবাড়ী ও ফ‌রিদপুর অঞ্চলে আগামী ১৫ ন‌ভেম্বর থে‌কে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দু‌টি বন্ধ ক‌রে দেওয়া হ‌বে। এর ফলে রাজবাড়ীসহ ক‌য়েক‌টি জেলার মানুষ রেল সেবা থে‌কে ব‌ঞ্চি‌ত হ‌বে। যে কার‌ণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই রু‌টেই চলাচ‌লের দাবি তা‌দের।

দা‌বি আদায় না হলে ক‌ঠোর আ‌ন্দোল‌নে যা‌বেন ব‌লেও হঁশিয়া‌রি দেন তিনি।

এ সময় যুগ্ম আহব্বায়ক আসজাদ হো‌সেন আজাদ, ছাত্রদল নেতা সো‌হেল রানাসহ অন্যরা বক্তব্য রাখেন।

এর আগে একই দা‌বি‌তে শ‌নিবার দিবাগত রা‌ত পৌ‌নে ৮টায় গোপালগ‌ঞ্জে‌র ভা‌টিয়াপাড়া থে‌কে ছে‌ড়ে আসা ফ‌রিদপু‌রের ভাঙ্গাগা‌মি রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আট‌কে বি‌ক্ষোভ ক‌রে সাধারণ জনতা। এক ঘণ্টা রাজবাড়ী এক্স‌প্রেস ট্রেন‌টি আট‌কে রাখার পর রে‌লের কর্মকর্তা‌দের আশ্বা‌সে ট্রেনটি ছে‌ড়ে দেয়।

ট্রেন বন্ধ করার প্রসঙ্গে রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত ব‌লেন, “সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনও আসেনি। রেল মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে আমাদের লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।”