১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়েছে ১১ দোকান

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 02:25 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে।

আনারকলি রোড এলাকায় মা সফুরা মার্কেটে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানিয়েছেন।

তিনি বলেন, “উত্তরা ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট এবং কুর্মিটোলা ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। 

“রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে অন্তত ১১টি দোকান পুড়ে যায়। রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।”

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মামুনের। 

তিনি বলেন, “আগুনে সাইকেল, পর্দা, ফোম ও  হার্ডওয়্যারের দোকানসহ বিভিন্ন দোকানের মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”