১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

ওসি বলেন, “এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দুইপক্ষের মাঝখানে অবস্থান করছি।”

সিরাজগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০
শাহজাদপুর উপজেলার কলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের মধ্যে এ সংঘর্ষ বাধলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 01:25 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

এ সময় বেশকিছু বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার ওসি আসলাম আলী। 

নিহত নজরুল ইসলাম (৪৫) বাগধোনাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে ওসি আসলাম আলী বলেন, “আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলিয়ারচর ও বাগধোনাইল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

“সংঘর্ষে বাগধোনাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম ফলার আঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।”

ওসি আরও বলেন, “এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দুইপক্ষের মাঝখানে অবস্থান করছি।নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।”