২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় আহত নিহতের খালাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2024, 07:48 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

নরসিংদীর মনোহরদী উপজেলায় ঘরে ঢুকে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের এক খালা।

সোমবার বিকালে মনোহরদী কলেজের পেছনে নারান্দী মহল্লার সাত্তার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি মো. জুয়েল হোসেন।

নিহত আনিকা (১৫) বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। সে খালার বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করত।

আহত পাপিয়া আক্তার (৩৭) ওই বাড়ির প্রয়াত সাত্তার মাস্টারের স্ত্রী। 

ওসি জুয়েল হোসেন জানান, বিকালে পৌনে ৪টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পাপিয়া আক্তার ও তার ভাগ্নি আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকা মারা যায়। আহতের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। 

তবে কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।