১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিলেটে প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেট কারটি আটক করে ভাঙচুর করে। তবে গাড়িটির চালক পালিয়ে গেছেন।

সিলেটে প্রাইভেট কারের ধাক্কায় যুবক নিহত
সিলেট কোতয়ালি মডেল থানা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 08:30 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

সিলেট নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ওসি মঈন উদ্দিন শিপন।

নিহত মারুফ আহমদ সিফাত (৩৫) সিলেট নগরীর কাজিটুলা উঁচাসড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি  মঈন জানান, চৌহাট্টা এলাকায় একটি প্রাইভেটকার বাইসাইকেল আরোহী সিফাতকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা প্রাইভেটকারটি আটক করে ভাঙচুর করে। তবে গাড়িটির চালক পালিয়ে গেছেন। গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

“তবে সন্ধ্যা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ দেওয়া হলে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”