১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ার সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন।

বগুড়ার সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার
শরিফুল ইসলাম জিন্নাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 11:40 AM

Updated : 26 Aug 2026, 03:15 PM

বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।

শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। 

ডিবির ওসি ইকবাল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলায় শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন। তার  বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

শুক্রবার সংশ্লিষ্ট মামলায় শরিফুল ইসলাম জিন্নাহকে আদালতে পাঠানো হবে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।