২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পিকআপের চাপায় ভ্যান যাত্রী নিহত

ধান কাটা শ্রমিকদের নিয়ে একটি পিকআপ পাবনায় যাওয়ার পথে ভ্যানটিকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

নাটোরে পিকআপের চাপায় ভ্যান যাত্রী নিহত
নাটোরের নলডাঙ্গায় পিকআপ ভ্যানের চাপায় নিহত বৃদ্ধের বাড়িতে স্বজনদের আহাজারি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2025, 02:36 PM

Updated : 26 Aug 2026, 12:37 PM

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছে এক শিশু।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পিপুরুল-বাঁশভাগ আঞ্চলিক সড়কের কারীপাড়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত শফির মিয়া (৭০) উপজেলার বাঁশিলা এলাকার ইয়ানুচ মিনার ছেলে। 

আহত তাজিম (৯) ওই এলাকার আমির হোসেনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, সকালে পিকআপ ভ্যানটি ধান কাটা শ্রমিকদের নিয়ে পাবনায় যাওয়ার পথে ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফির মিয়া মারা যান। এ ছাড়া আহত শিশু তাজিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

নিহতের স্বজনরা থানায় এসেছেন; আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।