২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে হ্যালোর ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাছাই করা ১০ জন শিশু-কিশোর অংশ নেয়।

সুনামগঞ্জে হ্যালোর ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জে শিশু সাংবাদিকদের নিয়ে শুক্রবার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2024, 09:14 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

সুনামগঞ্জে শিশু সাংবাদিকদের নিয়ে ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শুক্রবার দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে কর্মশালার উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জ্যোতির্ময় দাস। 

তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজ লেখালেখি শিশু-কিশোরদের মনোজগতকে আলোকিত ও সম্প্রসারিত করবে। এর মাধ্যমে নিজেদের জানাশোনার পরিধি বাড়বে। নিজেদের অধিকারসহ অন্যান্যদের অধিকার সম্পর্কেও তারা সচেতন হবে।

“ভবিষ্যতে এর মধ্য দিয়ে কেউ সাংবাদিক হতে চাইলে একজন দক্ষ, নিরপেক্ষ ও সুসাংবাদিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে।”

শিশু-কিশোরদের পাশাপাশি কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্যও এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান অধ্যাপক জ্যোতির্ময় দাস। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক ও প্রশিক্ষক আফরিন মিম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি শামস শামীম ও সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র। 

কর্মশালায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাছাই করা ১০ জন শিশু-কিশোর অংশ নেয়।