২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে অসুস্থ্ মেয়েকে দেখতে আসা বাবার মরদেহ মিলল টয়লেটে

শনিবার দুপুরে আবু বক্কর তার অসুস্থ মেয়েকে দেখতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আসেন।

হাসপাতালে অসুস্থ্ মেয়েকে দেখতে আসা বাবার মরদেহ মিলল টয়লেটে

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 07:35 PM

Updated : 23 Jul 2023, 10:07 PM

জয়পুরহাটে হাসপাতালে অসুস্থ্ মেয়েকে দেখতে আসা বাবার মরদেহ টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকালে আধুনিক জেলা হাসপাতালের টয়লেটে মরদেহটি পাওয়া যায় বলে জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান। 

নিহত আবু বক্কর সিদ্দিক (৫৯) ক্ষেতলাল উপজেলার দাশড়া মিনিগাড়ী গ্রামের বাসিন্দা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েল বলেন, শনিবার দুপুরে আবু বক্কর তার অসুস্থ মেয়ে মনোয়ারাকে দেখতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে আসেন। 

এরপর রোববার সকালে পরিচ্ছন্নতা কর্মীরা হাসপাতালের টয়লেট পরিষ্কার করতে গিয়ে দেখতে পান আবু বক্কর মেঝেতে পড়ে আছেন। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

ওসি হুমায়ুন কবির বলেন, হাসপাতাল ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।