১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

নির্বাচন কমিশনের আরপিও অনুসারে ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা, যা আজও বাস্তবায়ন হয়নি।

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে নীলফামারীতে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 08:51 PM

Updated : 17 Jun 2023, 08:51 PM

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে অপরাজিতা নেটওয়ার্কের উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাসুদা আকতার।

সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি, কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রায়, নীলফামারী জেলা জজ আদালতের আইনজীবী আলপনা রায়, নীলফামারী পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রতনা রায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য রুমানা বেগম, খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক সদস্য জাহানারা বেগম।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের আরপিও অনুসারে ২০২০ সালের মধ্যে সব রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।

সমাবেশ ও মানববন্ধন থেকে দ্রুত এ নিয়ম বাস্তবায়নের দাবি জানানো হয়।