নতুন রূপে সাজছে মানিকছড়ি ডিসি পার্ক
পাহাড়, ঝিরি, উপত্যকা, অরণ্য আর অসংখ্য ঝর্ণার জনপদ খাগড়াছড়ি। দিন দিন মানুষের কাছে এ জেলায় পর্যটনের আবেদন বাড়ছে। বিশেষ করে ২০১৩ সালে সাজেক পর্যটন কেন্দ্র চালু হওয়ার পর থেকে পর্যটকরা তাদের ভ্রমণের তালিকায় খাগড়াছড়ির স্পটগুলোও রাখছেন। আলুটিলায় ঝুলন্ত ব্রিজ, নন্দনকানন, অ্যাম্পিথিয়েটার, দুই পাহাড়কে সংযোগকারী ‘লাভ ব্রিজ’ পর্যটকদের মধ্যে সাড়া ফেলেছে। আর সেই বিষয়টি সামনে রেখেই পর্যটক সমাগম বাড়ানোর লক্ষ্যে জেলা প্রশাসন বেশকিছু উদ্যোগ নিয়েছে।
