২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

মামলায় বলা হয়, একাধিক বার ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

নেত্রকোণায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে
ফাইল ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 09:58 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

নেত্রকোণার দুর্গাপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বাবাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার  বিকালে মামলার আসামি ওই ব্যক্তিকে ময়মনসিংহের ত্রিশাল এলাকার একটি ইটভাটা থেকে গ্রেপ্তার করা হয়। 

পরে শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হলে বিচার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার নথির বরাতে ওসি বলেন, ১৫ বছর বয়সি মেয়েকে তার বাবা দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ওই দিনের পর আরো একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন তিনি। 

মেয়েটির মায়ের করা মামলায় বলা হয়, ধর্ষণের কথা কাউকে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিতেন আসামি। প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়েটি। 

তবে কিছু দিন আগে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে  ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত ঘটানো হয়। 

পরে গত ২৫ মার্চ রাতে মেয়েটির মা দুর্গাপুর থানায় মামলা করেন।