২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভিডিও দেখে ‘চোর’ শনাক্ত, ৩ লাখ টাকাসহ গ্রেপ্তার

ওই প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ভিডিও দেখে চোরকে শনাক্ত করে পুলিশ।

ভোলায় ভিডিও দেখে ‘চোর’ শনাক্ত, ৩ লাখ টাকাসহ গ্রেপ্তার

টাকাসহ গ্রেপ্তারের বিষয়টি সংবাদ সম্মেলনে জানানো হয়

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 09:15 PM

Updated : 21 Aug 2022, 09:15 PM

ভোলায় সিসি ক্যামেরার ভিডিও দেখে ‘চোরকে’ শনাক্ত করে তিন লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে ভোলা এসপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।

তিনি বলেন, শনিবার রাতে ভোলার শহরের মোসলেউদ্দিন স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটার জন্য প্রবেশ করেন খোকন নামে এক ব্যক্তি। তিনি সঙ্গে থাকা নগদ তিন লাখ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়িসহ একটি শপিং ব্যাগ দোকানের মালামালের ওপর রেখে অন্য মাল কিনছিলেন।

“এ সময় মো. শহীদ (৫৩) নামে এক ব্যক্তি দোকানে ঢুকে ওই শপিং ব্যাগটি কৌশলে নিয়ে পালিয়ে যান। রাত পৌনে ১২টার দিকে ৯৯৯ নম্বরে আমাদের কাছে একটি কল আসে। আমরা ওই প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ভিডিও দেখে চোরকে শনাক্ত করি।”

রোববার ভোরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে মো. শহীদের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৩ লাখ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয় এবং পরে মোবাইল ফোন-ঘড়িসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।