২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে মায়া হরিণ শাবক উদ্ধার

হরিণ শাবকটি কিছুদিন চিকিৎসার পর ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

খাগড়াছড়িতে মায়া হরিণ শাবক উদ্ধার

খাগড়াছড়িতে উদ্ধার করা একটি মায়া হরিণ শাবক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 01:09 AM

Updated : 02 May 2023, 01:09 AM

খাগড়াছড়ি সদর উপজেলার মধুপুর এলাকা থেকে একটি মায়া হরিণ শাবক উদ্ধার করা হয়েছে। 

সোমবার চট্টগ্রামের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে ৮/৯ মাস বয়সি এই শাবক হস্তান্তর করা হয়েছে। 

খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন জানান, রোববার সন্ধ্যায় মধুপুর বন এলাকায় এলাকাবাসী শাবকটি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে খাগড়াছড়ি বন বিভাগের বনকর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় খাগড়াছড়ির রেঞ্জ কর্মকর্তা ও কর্মচারীরা শাবকটি উদ্ধার করেন।

তিনি জানান, পরে সোমবার দুপুরে হরিণ মায়া হরিণ শাবকটি চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। হরিণ শাবকটি কিছুদিন চিকিৎসার পর জুলহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হবে।