২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়কের পাশ থেকে পথচারীর লাশ উদ্ধার

পুলিশের ধারণা রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে।

মাদারীপুরে সড়কের পাশ থেকে পথচারীর লাশ উদ্ধার

মস্তফাপুর হাইও‌য়ে পু‌লিশ ক‌্যা‌ম্প

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2022, 04:23 PM

Updated : 04 Oct 2022, 04:23 PM

মাদারীপুরের রাজৈরে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক পথচারীর লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাবনাতলা এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এই পুরুষের লাশ উদ্ধার করা হয় বলে জানান মস্তফাপুর হাইও‌য়ে পু‌লিশ ক‌্যা‌ম্পের ওসি গোলাম রসুল মোল্লা। 

রসুল মোল্লা ব‌লেন, রাত সা‌ড়ে ১০টার দি‌কে এই পথচারীর লাশ উদ্ধার করা হয়। এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না কোন গাড়ি বা ট্রাক তাকে ধাক্কা বা চাপা দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য মাদারীপুর সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে জানান ওসি।