১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ৩

পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ছোট খেয়া নৌকাটি ডুবে যায়।

সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ৩
ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 12:32 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

পাহাড়ি ঢলের স্রোতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে দুই নারী ও এক শিশু নিখোঁজ হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার জানান, দোয়ারাবাজার আজমপুর গ্রামের খেয়া ঘাটে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- দুলু বেগম, জোৎস্না বেগম ও শিশু ময়না বেগম।     

প্রত্যক্ষদর্শীদের বরাতে ইউএনও বলেন, “খেয়া নৌকায় করে আজমপুর গ্রাম থেকে সুরমা নদী পার হয়ে দোয়াবাজার যাচ্ছিলেন তারা। পথে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ছোট খেয়া নৌকাটি ডুবে যায়।

“এ সময় মাঝি সাঁতরে পাড়ে চলে আসতে পারলেও দুই নারী ও এক শিশু ডুবে যায়।”