২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘পিস্তলসহ' দুই যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনে যুক্ত কিনা, তা পুলিশ জানায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 09:13 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার থেকে 'পিস্তলসহ' দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি আবদুল করিম।

গ্রেপ্তার দুজন হলেন- মনসুর আলী ও ইমরান আলী মাসুদ।

তারা কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনে যুক্ত কিনা, তা পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার দুজনের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।”

নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, “দুজনের কাছ থেকে দুটি পিস্তল জব্দ করা হয়। এর মধ্যে একটিতে চার রাউন্ড এবং আরেকটি পাঁচ রাউন্ড গুলি ভরা ছিল।”