১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাজেকে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে ৫ শিক্ষার্থী আহত

৫ শিক্ষার্থীর মাথা ফেটে গেছে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী চান্দের গাড়ি খাদে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান।  

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ভাবে সবার নাম-পরিচয় জানা যায় নি। 

সহকারী পুলিশ সুপার মাহমুদুল বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাজেক ভ্যালি থেকে চান্দের গাড়ি করে খাগড়াছড়ি ফিরছিলেন। পথে সাজেক ভ্যালি থেকে ৩ কিলোমিটার দূরে শিজকছড়া এলাকায় চাকা বিকল হয়ে জিপটি উল্টে খাদে পড়ে যায়।

“এতে ৫ জন শিক্ষার্থীর মাথা ফেটে গুরুতর আহত হয়।”