২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে লাইনচ্যুত বিশেষ ট্রেনের ৩ বগি

ট্রেনটি চকরিয়া উপজেলার ডুলহাজারা স্টেশন পার হতেই শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

কক্সবাজারে লাইনচ্যুত বিশেষ ট্রেনের ৩ বগি

কক্সবাজারগামী ‘ঈদ স্পেশাল-৯’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 11:57 AM

Updated : 24 Apr 2024, 03:39 PM

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেন ‘ঈদ স্পেশাল-৯’ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেললাইন স্বাভাবিক করতে কাজ অব্যাহত ছিল।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার মো. গোলাম রব্বানী জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম থেকে ‘ঈদ স্পেশাল-০৯’ ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে। ট্রেনটিতে ১১টি বগি ছিল।

“ট্রেনটি চকরিয়া উপজেলার ডুলহাজারা স্টেশন পার হতেই শেষ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।“ 

ঘটনাস্থলে বগি লাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে, দ্রুত সময়ের মধ্যে লাইনটি স্বাভাবিক করা সম্ভব হবে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, গরমসহ নানা কারণে লাইনের অবস্থান সরে যাওয়ায় বগি তিনটি লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।