টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নাশকতার মামলায় তাকে গ্রেপ্তারের কথা বলছে পুলিশ।
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম তালুকদার বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার শিয়ালকোল এলাকা থেকে শনিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম জানান।
সাবেক জেলা পরিষদ সদস্য খায়রুলের বাড়ি ভূঞাপুরের ঘাটান্দি গ্রামে।
নাশকতার মামলায় রোববার তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
