নড়াইলে মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি বন্দুক উদ্ধার
অস্ত্রটি কে বা কারা রেখেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নড়াইলের কালিয়ায় মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের শাহিন শেখের মেহগনি বাগান থেকে বন্দুকটি উদ্ধার করা হয় বলে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানিয়েছেন।
পুলিশ বলছে, গোপন খবরে ওই মেহগনি বাগানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে তোয়ালেতে মোড়ানো অবস্থায় একটি পরিত্যক্ত বিদেশি বন্দুক উদ্ধার করা হয়।
ওসি ইদ্রিস আলী বলেন, “অস্ত্রটি কে বা কারা রেখেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
“পাশপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
