২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামের তিস্তায় নৌকা ডু‌বি: শিশু নিহত

“বিয়ের দাওয়াতে অংশ নিতে ২৫ থে‌কে ২৬ জন যাত্রী নৌকাটিতে রংপুরের কাউনিয়ায় যাচ্ছি‌লেন।”

কুড়িগ্রামের তিস্তায় নৌকা ডু‌বি: শিশু নিহত
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী‌তে নৌকা ডু‌বে যাওয়ার পর নদী তীরে স্বজন ও স্থানীয়দের ভিড়।

বিডিনিউজ২৪

কু‌ড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 01:12 AM

Updated : 26 Aug 2026, 09:49 AM

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের দাওয়াতে অংশ নিয়ে যাওয়ার প‌থে তিস্তা নদী‌তে নৌকা ডু‌বে এক শিশু মারা গেছে। ১৭ জনকে উদ্ধার করা হলেও এখনো সাত থেকে আটজন নিখোঁজ বলে দাবি স্থানীয়দের।  

বুধবার সন্ধ‌্যা সাড়ে ৭টায় উলিপুর উপ‌জেলার বজরা ইউনিয়‌নের সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে এ দুর্ঘনা ঘটে বলে জানিয়েছেন উলিপু‌র ফায়ার সার্ভি‌সের স্টেশন ইনচার্জ আব্বাস উদ্দিন।

স্থানীয়দের বরাতে তি‌নি বলেন, “বিয়ের দাওয়াতে অংশ নিতে ২৫ থে‌কে ২৬ জন যাত্রী নৌকাটিতে রংপুরের কাউনিয়ায় যাচ্ছি‌লেন। প‌থে তিস্তা নদীর তীব্র স্রো‌তে নৌকা‌টি ডু‌বে যায়। 

“এতে অন‌্যরা নদী সাঁত‌রিয়ে পা‌র হতে পার‌লেও একটি শিশু নিহত এবং কয়েকজন নিখোঁজ রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে কে বা কারা নিখোঁজ এরকম সুনিশ্চিত পরিচয় মেলেনি।”

নৌকা ডুবির ঘটনায় আড়াই বছরের শিশু আয়শা খাতুন উলিপুর উপজেলার বজরা গ্রামের জয়নালের মেয়ে। তার লাশ উদ্ধার করা হয়েছে।

উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান জানান, “আমরা ঘটনাস্থ‌লে রয়েছি। স্থানীয়দের কাছ থেকে ৭-৮জন নি‌খোঁজ রয়ে‌ছে শোনা গেলেও আমরা নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কাজ করছেন।”

রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, “এক শিশু নিহত হয়েছে এটা নিশ্চিত। তবে নিখোঁজ হবার বিষয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। ”