খাগড়াছড়িতে পুকুরে ভাসছিল পরিবহন শ্রমিকের মরদেহ
বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. কায় কিসলু জানান।
খাগড়াছড়ি সদর উপজেলায় পুকুর থেকে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. কায় কিসলু জানান।
নিহত কৃষ্ণ দে (৫২) খাগড়াছড়ি বাস স্টেশনে রাঙ্গামাটি কাউন্টারে টিকেট চেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আলামত পাওয়া যায়নি।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদপানে তিনি মারা গেছেন। মৃতদেহ থেকে চোলাই মদের গন্ধ বের হচ্ছে এবং কোমরে এক বোতল চোলাই মদ পাওয়া গেছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
