চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
নিহতের পরনে ছিল ধূসর জিনস প্যান্ট ও গায়ে ছিল পাঞ্জাবি। পাঞ্জাবির কয়েক স্থানে ছেড়া ছিল।
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ মারা গেছেন।
সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদূরে টেংরামারি নামক স্থানে আপ রেললাইনের ওপর তার লাশ পড়ে ছিল বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের চুয়াডাঙ্গা স্টেশন ইনচার্জ এস আই মাসুদ রানা।
শুক্রবার রাতের যে কোনো ট্রেনে তিনি কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে।
রানা জানান, নিহত ব্যক্তির বয়স অনুমান ৭০ বছর। তার পরনে ছিল ধূসর জিনস প্যান্ট ও গায়ে ছিল পাঞ্জাবি। পাঞ্জাবির কয়েক স্থানে ছেড়া ছিল। স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেনি।
রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তার পরিচয় নিশ্চিত ও অন্যান্য আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসআই রানা।
