২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাম বাড়ানোর প্রতিবাদে নওগাঁয় সিপিবির সমাবেশ

দলটির জেলার সভাপতি বলেন, কতিপয় আওয়ামী ব্যবসায়ী কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন।

সারের দাম বাড়ানোর প্রতিবাদে নওগাঁয় সিপিবির সমাবেশ

শহরের মুক্তির মোড়ে আধঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 11:13 PM

Updated : 15 Apr 2023, 11:13 PM

সারের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নওগাঁ জেলা শাখা।

শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিপিবি নওগাঁ জেলার সভাপতি মহশিন রেজার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক রেবেকা সরেন, নওগাঁ সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুল খালেক বক্তব্য দেন।

এ সময় মহশিন রেজা বলেন, “কতিপয় আওয়ামী ব্যবসায়ী কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে দিন যাপন করছেন। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সার, ডিজেল, বিদ্যুতসহ কৃষি উপকরণের দাম বাড়িয়েছে।”

আধঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে সারসহ কৃষি উপকরণের দাম কমানোর ও কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম নিশ্চিত করার দাবি জানান।