১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ফসলের ন্যায্যমূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি কৃষকের

নেত্রকোণায় বাংলাদেশ কৃষক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধনে এই দাবি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 11:27 PM

Updated : 14 Nov 2026, 11:27 PM

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি হয়েছে।

শনিবার জেলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বাংলাদেশ কৃষক ইউনিয়নের সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।

এতে কৃষিকাজ করে কৃষকের পক্ষে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে বর্ণনা করেন তিনি।

কর্মসূচিতে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ কৃষক ইউনিয়নের সম্পাদক সুমন আহমেদ, শামীম তালুকদার ও নাজমা আলম বক্তব্য দেন।