২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যে এলাকায় গণ্ডগোল করবো না, তাকেই ভোট দিছি’

“এটা হতো আমার জীবনের শেষ ভোট।”

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:58 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

আশি বছর বয়সী সুরুজ খান স্ত্রী নুরবাহান বেগমের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করেন ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে।

বৃদ্ধ ভোটারকে দেখে কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে যান তার কাছে। কোনো লাইন ছাড়াই সুরুজ খানকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন প্রিজাইডিং কর্মকর্তা।

পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খুশিতে কেঁদে ওঠেন সুরুজ খান। তিনি বলেন, “এটা হতো আমার জীবনের শেষ ভোট।”

কাকে ভোট দিলেন জানতে চাইলে এই বৃদ্ধ বলেন, “এলাকায় যে গণ্ডগোল করবো না, আমরা সবাই শান্তিতে থাকতে পারবো তাকেই ভোট দিছি।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৭০৬ জন।