১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

শিশুটির বড় ভাইসহ স্বজন ও স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় শিশুকে উদ্ধার করে।

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ভজেন্দ্র সরকার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 10:24 AM

Updated : 26 Aug 2026, 02:24 PM

গাজীপুর মহানগরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান

গ্রেপ্তার ভজেন্দ্র সরকার (৫৫) গাজীপুর মহানগরের সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপের সহ-সভাপতি। 

মামলার বরাতে পুলিশ জানায়, বুধবার সকাল থেকে আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে পূজা অর্চনা চলছিল। এরমধ্যে ভুক্তভোগী শিশুসহ আরও কয়েক শিশু ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে খেলা করছিল। 

বেলা ১১টার দিকে ভজেন্দ্র সরকার ওই শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। পরে শিশুটির বড় ভাইসহ স্বজন ও স্থানীয়রা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখবাঁধা অবস্থায় শিশুকে উদ্ধার করে। 

পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন।

ওসি মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।