Published : 04 Jun 2026, 01:26 PM
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া (উত্তর নওদা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান।
নিহত তিন বছর বয়সী হামিম দরগাপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি রায়হান বলেন, “শফিকুল ইসলাম সকালে ধান শুকানোর জন্য যাচ্ছিলেন। এ সময় পেছনে ছেলে হামিমও সঙ্গে যাচ্ছিল।
“পথে পাঁচবিবির দিক থেকে আসা একটি পিকনিকের বাস হামিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি সনাক্ত করা সম্ভব হয়নি।”
বাসটি সনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রুক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।