২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ২ ছাত্রদল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, অব্যাহতি

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 12:11 AM

Updated : 11 Sep 2026, 03:48 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুই ছাত্রদল নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। পরে তাদেরকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শনিবার ভোররাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সোহাগপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন (২২), কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কাকরকান্দি গ্রামের ছাদেক আলী (২৩)।

এই দুই ছাত্রদল নেতার সঙ্গে কাকরকান্দি এলাকার বাসিন্দা ফারুক মিয়াকেও (২২) গ্রেপ্তার করে পুলিশ। তাকেও কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, স্থানীয় লোকজন সন্দেহবশত তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ১৪টি ইয়াবা পাওয়া যায়। তাদেরকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

এদিকে শনিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজিম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী নির্দেশে দুজনকে সংগঠন থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।