২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভোরে ওই যুবকসহ চারজন ভারতে অনুপ্রবেশের করছিলেন বলে জানায় বিজিবি।

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 01:43 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে বাংলাদেশি এক যুবক বিদ্ধ হয়েছেন; যিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার করছিলেন বলে ভাষ্য বিজিবির।

সোমবার ভোরে উপজেলার চিনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান সুনামগঞ্জ-২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. মঈনুল আলম।

আহত সামছু মিয়া (২৭) উপজেলা রাজাপাড়া গ্রামের মোহাম্মদ সত্তার মিয়ার ছেলে।

সকাল ১০টায় সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভোরে শামছু মিয়াসহ চারজন চোরাচালানের উদ্দেশে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সীমান্তে কারফিউ থাকায় এ সময় ভারতের ১৯৩ বিএসএফের রাজপাড়া ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে।

এতে শামছু মিয়ার বাম হাতে গুলি লাগে। পরে অন্যরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায়। 

এ ঘটনার পর ওই এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মেজর মঈনুল আলম।

তিনি বলেন, সম্প্রতি মেঘালয় সীমান্তে কারফিউ জারি করেছে বিএসএফ। এমতাবস্থায় সুনামগঞ্জের সীমান্তের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।