Published : 08 Jan 2026, 02:53 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের ৬১ জন সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে ইউপি সদস্যরা ফুলের তোড়া ও ধানের শীষ দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানান এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। ইউপি নির্বাচনের সময় তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন।
এ সময় রোকন উদ্দিন বাবুল বলেন, গত ১৭ বছরে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতির খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হলে এই অঞ্চলের সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।