২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নিখোঁজের একদিন পর ডোবায় মিলল বৃদ্ধার লাশ

স্থানীয়রা ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 06:24 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা কাজীবাড়ির পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান।

৮৫ বছর বয়সি কইতরের নেছা ওই এলাকার কালা মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বৃদ্ধা বুধবার নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। 

ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানায় পুলিশ।