২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিএনপির গায়েবানা জানাজা থেকে ২ নেতা আটক

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক বলেন, “পুলিশ আমাদের নামাজ পড়তে দেয়নি। উলটো দুই নেতাকে ধরে নিয়ে গেছে।”

মুন্সীগঞ্জে বিএনপির গায়েবানা জানাজা থেকে ২ নেতা আটক
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 06:33 PM

Updated : 26 Aug 2026, 10:01 AM

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় মুন্সীগঞ্জে গায়েবানা জানাজা নামাজ আদায়ের সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। 

বুধবার দুপুরে শহরের সুপারমার্কেটস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে দুজনকে আটক করা হয়। 

আটকরা হলেন, মুন্সীগঞ্জ শহর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহবুবুল আলম স্বপন ও মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান হিরণ।

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সুপারমার্কেটের চত্বরে কোটা সংস্কার ও সারা দেশে হতাহতের ঘটনার বিচারের দাবিতে ব্যানার নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন। 

পাশাপাশি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গায়েবানা জানাজার নামাজে দাঁড়ান দলটির ২০-৩০ জন নেতাকর্মী। 

ওসি বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর পাশে বিএনপির নেতাকর্মীরাও জড়ো হন। তারা সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়ে ছিলেন। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয়; বাকি নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।”

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “পুলিশ আমাদের নামাজ পড়তে দেয়নি। উলটো দুই নেতাকে ধরে নিয়ে গেছে।” 

আটক দুই নেতার মুক্তির দাবি জানান তিনি।