০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন বাঁধের ৭০ মিটার

ভাঙন ঠেকাতে রোববার সকাল থেকে ঘটনাস্থলে বালি ভর্তি জিওব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন বাঁধের ৭০ মিটার
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর ভাঙনে তীর রক্ষা বাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 02:59 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের ৭০ মিটার এলাকা। 

শনিবার সন্ধ্যায় কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাঁধে এ ভাঙ্গন দেখা দেয় বলে জানান সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন । 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নদীতে প্রবল স্রোতে বাঁধের তলদেশ থেকে মাটি সরে যাওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে। এর মধ্যে ৭০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। 

ভাঙ্গন ঠেকাতে রোববার সকাল থেকে ঘটনাস্থলে বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে বলেও জানান তিনি।  

এ প্রকৌশলী আরও বলেন, “সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে থেকে মেরামত কাজ তদারকি করছেন। আশা করছি ভাঙ্গন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে।”