২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2022, 11:15 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

শনিবার দুপুরে নরায়ণপুর গ্রামের জামেরতল এলাকায় তিনি মারা যান বলে গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসক মো. শিহাব রহমান জানান।

নিহত অঙ্কন চন্দ্র (২০) উপজেলার রামচন্দ্রপুর বালুয়া গ্রামের কৈলাস চন্দ্রের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ওই এলাকায় একটি মসজিদ নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে কাজের একপর্যায়ে অসাবধানতাবশত অঙ্কন ছাদ থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক মো. শিহাব রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।