২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে কিশোর দম্পতির বিষপানে ‘আত্মহত্যা’

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে এক কিশোর দম্পতি বিষপানে ‘আত্মহত্যা’ করেছে বলে জনপ্রতিনিধি জানিয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 06:49 PM

Updated : 02 Aug 2022, 03:16 PM

উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ সদস্য শিবনারায়ণ শীল জানান, উপজেলার ধলই চা বাগানের লছমী লাইনে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা মারা যান।

তারা হলেন ওই লাইনের হারো সাঁওতালের ছেলে চা শ্রমিক বিপুল সাঁওতাল (২২) ও তার ১৬ বছর বয়সী স্ত্রী।

ইউপি সদস্য শিবনারায়ণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রেমের সর্ম্পক থেকে তাদের বিয়ে হয়, কিন্তু বিষয়টি বিপুলের পরিবার মেনে নেয়নি। এই নিয়ে দ্বন্দ্ব-কলহের জেরে একপর্যায়ে শনিবার সকালে তারা বিষ পান করে মারা যান।”

থানায় কেউ অভিযোগে দেয়নি। অভিযোগ না দিলে অপমৃত্যু মামলা হবে। অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান কমলগঞ্জ থানার এএসআই ইশতিয়াক আহমদ।