২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 12:47 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, রোববার ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে জোহার আলীকে গ্রেপ্তার করেন তারা।

জোহার (২০) ওই রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলী আহাম্মদের ছেলে।

নাইমুল বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অস্ত্র ও মাদক বিরোধী অভিযান চালাচ্ছে এপিবিএন। এর প্রেক্ষিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানোর সময় জোহারকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এপিবিএনের সদস্যরা আটক করে। পরে তার দেওয়া তথ্যে ক্যাম্পের শফিকের পরিত্যক্ত ঘর থেকে কালো পলিথিন মোড়ানো অবস্থায় একটি ভারতে তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।”

আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।