২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়লো ২ ঝুট গুদাম

গাজীপুর শহরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় আগুন লেগে দুইটি ঝুট গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 01:35 PM

Updated : 02 Aug 2022, 03:10 PM

রোববার রাত সোয়া ১১টার দিকে লাগা এ আগুন প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান। 

Image
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

তিনি বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঝুট গুদামে আগুন লেগে দ্রুতেই তা পাশের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে ৬টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।  

“আগুনে টিনসেডের গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।”