২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্র নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 11:54 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

উপজেলার চৌমুহনী মেস্তুরবাড়ি এলাকায় মাধবপুর-ধর্মঘর সড়কে শনিবার রাত ৮টার দিকে তারা হতাহত হন বলে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান।

নিহত জনি মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল জনি।

তাছাড়া দুর্ঘটনায় একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আকাশ মিয়া আহত হন।

পরিদর্শক গোলাম কিবরিয়া প্রাথমিক তদন্তের তথ্যে জানান, জনি ও আকাশ রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় অটোরিকশা ও ট্রাক্টরের মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে চাপা পড়েন জনি ও আকাশ।

স্থানীয়রা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

আকাশ মিয়াকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিদর্শক গোলাম কিবরিয়া জানিয়েছেন।